খেলাধুলা

ইরানি কাপে ঈশ্বরণের অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া, সাথে জুরেলের যোগ্য সাথে পাল্টা জবাব মুম্বাইকে

লখনউতে চলা ইরানি কাপের তৃতীয় দিনের শেষে মুম্বইয়ের ৫৩৭ রানের প্রথম ইনিংসের জবাবে রেস্ট অফ ইন্ডিয়া (আরওআই) স্কোর করেছে ৪১৬ রান। অভিমন্যু ঈশ্বরণের অসাধারণ ১৯১ রানের ইনিংস এবং ধ্রুব জুরেলের ৯৩ রানের মূল্যবান সহযোগিতা দলের ইনিংসকে ভরসা দেয়। যদিও প্রথম ইনিংসের ভিত্তিতে আরওআই এখনও মুম্বইয়ের থেকে ১২১ রানে পিছিয়ে রয়েছে।

দিনের শুরুতে মুম্বই তাদের পূর্বের দিন থেকে মাত্র এক রান যোগ করে ৫৩৭ রানে ইনিংস শেষ করে। সারফরাজ খানের অপরাজিত ২২২ রানের বিশাল ইনিংস মুম্বইয়ের স্কোরবোর্ডকে শক্তিশালী করে তোলে। তবে আরওআই-এর পেসার মুকেশ কুমার দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন।

জবাবে, আরওআই শুরুর দিকে কিছুটা সমস্যায় পড়ে। রুতুরাজ গায়কোয়াড় দ্রুত আউট হলেও ঈশ্বরণ ও সাই সুদর্শন দলের ইনিংসকে সামলান। সুদর্শন ৩২ রানে আউট হলেও ঈশ্বরণ নিজের ইনিংসকে লম্বা করেন। দেবদত্ত পাডিক্কল ও ঈশান কিশানও ইনিংস বড় করতে ব্যর্থ হন। কিন্তু ঈশ্বরণ দলের ভার নিজের কাঁধে তুলে নিয়ে শতরান পূর্ণ করেন। ধীরে ধীরে ১৯১ রানে পৌঁছে যান।

ধ্রুব জুরেল ৯৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। সাথে ঈশ্বরণের সঙ্গে ৬১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। শেষে অবশিষ্ট ভারতের ইনিংস ৪১৬ রানে শেষ হয়। প্রথম ইনিংসে মুম্বাই ১২১ রানের লিড নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.