সদ্য মুক্তি পেয়েছে কিলবিল সোসাইটি। সিনেমার হল ভিজিটে খুবই ব্যস্ত কিলবিল টিম। এরই মধ্যে ঘটে গেল এক দুর্ঘটনা। শুক্রবার রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। রাত ১২:৩০ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৃজিতকে। ভর্তির সময় তাঁর বুকে ব্যথাও ছিল, জানিয়েছেন হাসপাতালের ডাক্তার। রাতেই বেশ কিছু পরীক্ষা হয়েছে। রিপোর্ট শনিবার আসবে এমনটাই ধারণা করা যায়।
শনিবার ও রবিবারের হল ভিজিট নিয়ে চিন্তায় সকলেই। ইতিমধ্যেই শনিবারের হল ভিজিট ক্যান্সেল করা হয়েছে। পরিচালকের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে রবিবারের হল ভিজিট নিয়ে আলোচনা করা হবে। যেই হাসপাতালে এই মুহূর্তে সৃজিত ভর্তি রয়েছে সেখানেই কিলবিল সোসাইটির শ্যুটিং করা হয়েছিল। সৃজিতের দ্রুত সুস্থতা কামনা করছেন সকলেই।







