রাজ্যে পালাবদলের পর সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবা আরও কড়াভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিল নতুন সরকার। সোমবার রাতে স্বাস্থ্যভবনে শহরের পাঁচ বড় সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষদের নিয়ে জরুরি বৈঠক হয়। উপস্থিত ছিলেন Nil Ratan Sircar Medical College and Hospital, SSKM Hospital, National Medical College and Hospital, Medical College and Hospital Kolkata এবং R. G. Kar Medical College and Hospital-এর কর্তারা।
বৈঠকে স্বাস্থ্যদপ্তর একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছে। প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে চিকিৎসকদের ডিউটি রোস্টার স্বাস্থ্যভবনে জমা দিতে হবে। রোস্টার অনুযায়ী ডিউটিতে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে।
জরুরি বিভাগে রোগীদের হয়রানি রুখতে ২৪ ঘণ্টার সিসিটিভি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে সরাসরি স্বাস্থ্যভবনের হাতে। এছাড়া প্রতিটি এমার্জেন্সি বিভাগে অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার চিকিৎসক মোতায়েন করা হবে।
ময়নাতদন্তে টাকা লেনদেনের অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্যদপ্তর। পাশাপাশি হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদার করতে সিভিল ড্রেসে পুলিশ টহলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







