সপ্তাহের শুরুতেই বিধানসভা কক্ষ উত্তাল হয়ে ওঠে সরস্বতী পুজো করতে বাধা পাওয়ার বিষয় নিয়ে। ইতিমধ্যেই বিধানসভায় বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানো হয়েছে।এমনকি আচরণ নিয়ে কড়া বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ।
বিধানসভা কক্ষের মধ্যে প্রথমেই সরস্বতী পুজোতে বাধা প্রাপ্ত হওয়া বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে সমস্ত মহিলা বিধায়করা আলোচনার দাবি তোলে। তবে সেই দাবি না মানায় নিজের জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ জানিস থাকে তারা। এরপর কাগজ ছিড়ে বিধানসভার স্পিকারের দিকে ধেয়ে যান শুভেন্দু অধিকারী। তারপরেই অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়ককে সাসপেন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরেই বিধানসভার বাইরে বেরিয়ে এসে স্পিকারের বিরুদ্ধে সুরচরান শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়করা।
রাজ্যের বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,“বিধানসভা দুর্বল নয়,এই বার্তাই ওদের দিতে চাই। যা খুশি বলে যাব, বিধানসভার সদস্য হিসাবে,বিধানসভার সংক্রান্ত ব্যাপার নিয়ে,যদি বাইরে গিয়ে সমালোচনা করেন,তাহলে বিধানসভাও জানে কীভাবে তাঁকে ট্রিট করতে হবে। অবিলম্বে ক্ষমা চান শুভেন্দু। আমাদের বিরোধী দলের সদস্যরা জানুন,সমালোচনা করার হলে এখানে এসে করুন। ফ্লোর হল বিরোধীদের। আমাদের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কারসুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আছে,ঘৃণ্য ভাষণ নিয়ে।এই প্ররোচনায় পা না দিয়ে বাংলার মানুষ যে শান্ত রয়েছেন, তাতেই আমি আশ্বস্ত হচ্ছি। উনি যেভাবে প্ররোচনা দিচ্ছেন,তাতে অশান্তি হতে পারে। ওনার ক্ষমা চাওয়া উচিত।”







