রাজনীতি

উপনির্বাচনের আগেই কথা রাখলেন বরানগরের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

কথায় আছে “যেমন কথা তেমন কাজ” তবে প্রবাদটিকে প্রমাণিত করলেন বারাহনগর বিধানসভার উপনির্বাচন তৃণমুল কংগ্রেস তারকা প্রার্থী সায়ান্তিকা ব্যানার্জি।নির্বাচনের আগে যেখানে উভয় পক্ষের প্রার্থীরা কেউ বা জড়াচ্ছেন কটাক্ষে আবার কেউ বা কালিমালিপ্তে হচ্ছেন তৎপর। তবে এইসব বিষয়কে পাত্তা না দিয়ে দুবেলায় জোর কদমে প্রচার চালাচ্ছেন তৃণমুল প্রার্থী। মানুষের দরজায় দরজায় গিয়ে ভোটের পাশাপাশি কাজ করার সুযোগ চাইছেন তিনি। কথা দিচ্ছেন পাশে থাকার এবং জনসাধারণের অভিযোগগুলি নোট করছেন তার নোট-প্যাডে।

সম্প্রতি শ্রমিক দিবসের দিন তাকে দেখা যায় বরানগরের জুট মিলে পতাকা উত্তোলন করতে। পাশাপাশি শ্রমিকদের সাথে কথাও বলেন তিনি। পাশাপাশি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রমিক ভাইদের প্রসঙ্গে তিনি বলেন “আমার শ্রমিক ভাইদের আমি কথা দিয়েছি, তাদের সেই আন্দোলনে আমি তাদের পাশে থাকব এবং তাদের কন্ঠ হয়ে আমি আমাদের নেত্রী অব্দি তাদের বার্তা পৌঁছে দেব”।

তবে লোকসভা ভোটের তৃতীয় দফার দিনই কথা রাখলেন তিনি। উপনির্বাচনের জয়ী হওয়ার আগেই দায়িত্ব পূরণ করলেন প্রার্থী। বরাহনগর জুট মিলের পাঁচ জন কর্মীকে কাজ ফিরিয়ে দিলেন তিনি। ফিরে পাওয়ার চাকরি কর্মীদের নাম আব্দুল হাসান আনসারী, রবি শাহ, কৃষ্ণ যাদব ,পাপ্পু দাস ,শক্তি দাস। চাকরি ফিরে পেয়ে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তৃণমুল প্রার্থী সায়ন্তিকাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.