রাজ্য

৩১ ডিসেম্বরের পর এলেই গ্রেফতার! বাংলাদেশ সীমান্ত ও CAA নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং বিএসএফের সঙ্গে প্রশাসনিক সমন্বয়— এই তিন ইস্যুকেই সামনে রেখে নবান্নে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। বুধবার মুখ্যমন্ত্রী ও বিএসএফের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা পরিস্থিতি, কাঁটাতারের কাজ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু অভিযোগ করেন, সীমান্তবর্তী জেলা প্রশাসন ও বিএসএফের মধ্যে যে নিয়মিত সমন্বয় বৈঠক হওয়ার কথা ছিল, তা আগের সরকারের আমলে কার্যত হয়নি। তাঁর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে জেলা থেকে থানা স্তর পর্যন্ত নিয়মিত কোঅর্ডিনেশন মিটিং করা হবে।

অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী আরও কঠোর অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। একইসঙ্গে সিএএ (CAA) প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আসা ব্যক্তিরা আইনি সুরক্ষা পাবেন এবং তাঁদের কোনওরকম হেনস্থা করা হবে না।

তবে ওই সময়সীমার পর যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করবেন, তাঁদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করবে এবং বিএসএফের মাধ্যমে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

রাজনৈতিক মহলের মতে, বিএসএফকে জমি হস্তান্তর থেকে শুরু করে সীমান্তে নজরদারি জোরদার— সব মিলিয়ে কেন্দ্র ও রাজ্যের যৌথ সমন্বয়ের এক নতুন বার্তা দিল নবান্নের এই বৈঠক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.