রাজনীতিরাজ্য

ইডি দফতরে হাজিরা দিলেন সায়নী, কী মন্তব্য সভানেত্রীর?

গত ৪৮ ঘণ্টায় কোনওভাবেই তাঁর খোঁজ মিলছিল না। তাছাড়া তৃণমূল কংগ্রেস নেতারাও নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এহেন বিষয়ের প্রেক্ষিতে আবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেন, উলটো রথের উপোস করে অসুস্থ হয়ে পড়েছেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ।

‘অসুস্থতা’ সত্ত্বেও নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা এড়াননি সায়নী। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় আত্মবিশ্বাসের সুরে সভানেত্রী মন্তব্য করেন, ‘আমি পঞ্চায়েতের ভোটের প্রচারে ছিলাম। আমায় ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা হয়েছে। তাতে এসেছি আমি। ১০০ শতাংশ সহযোগিতা করব। প্রতিহিংসার কারণে ডাকা হয়েছে।’

ইডির সূত্র মাফিক, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে এসেছে সায়নীর নাম। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করার সময় সায়নীর নাম প্রকাশ্যে এসেছে বলেই খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.