এয়ারফিল্ড বা বিমানবন্দর নয় , প্রধানমন্ত্রীর বিমান জরুরি অবতরণ করল জাতীয় সড়কের ওপর ! অসমের জাতীয় সড়কের ওপরই পরীক্ষা করা হয় প্রধানমন্ত্রী মোদীর সি-১৩০জে বিমানের জরুরি অবতরণ ।
ভোটমুখী অসমে প্রধানমন্ত্রী মোদী একদিনের সফরে গিয়েছিলেন । সেখানেই অসমের মোরানে প্রধানমন্ত্রীর বিশেষ বিমানের জরুরি অবতরণ পরীক্ষা করা হয় । এদিন প্রধানমন্ত্রীর বিমান চাবুয়া এয়ারফিল্ড থেকে প্রথমে ওড়ে। আর অবতরণ করে , ৩৭ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারিত পথে । প্রধানমন্ত্রীর বিমান নামার পর এয়ার শো হয় ৪০ মিনিটের । তেজস, সুখোই, রাফাল সহ অন্যান্য ফাইটার জেট এই শো করে ।
জানা গিয়েছে , অসমের এই পথ এমন ভাবে বানানো হয়েছে যে , সামরিক এবং অসামরিক , উভয় ভাবেই সড়ক ব্যবহার করা যাবে । এমনকি জরুরী পরিস্থিতিতে , ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসাবেও এই সড়ক ব্যবহার করা যাবে । এই সড়ক , ৪০ টন পর্যন্ত যুদ্ধবিমান এবং ৭৪ টন পর্যন্ত ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বহন করতে পারবে ।







