আইন অমান্য করে বানানোর ফলে ভেঙে ফেলা হলো প্রাক্তন সাংসদ তথা গ্যাংস্টার আতিক আহমেদের ভাইয়ের বাড়ি। কার্যত প্রশাসনের আধিকারিকরা গুঁড়িয়ে দিল সেই বিলাসবহুল বাড়ি। বৃহস্পতিবার সকালবেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই ভাঙার কাজ সম্পন্ন হয়।
ওয়াকফ জমিতে তৈরি হয়েছিল এই বিলাসবহুল বাড়ি। তবে অভিযোগ রয়েছে প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশিকা অমান্য করে গড়ে উঠে ছিল প্রাক্তন সাংসদের ভাইয়ের বাড়ি। তবে বর্তমানে সম্পত্তির মালিকানা রয়েছে আশরাফ আহমেদের স্ত্রী জয়নাব ফতিমার নামে। আইন না মেনে বাড়ি তৈরী করার ফলে বহুবার নোটিশ দিয়েছিল প্রশাসনিক আধিকারিকেরা। তবে বাড়ির মালিকের পক্ষ্য থেকে কোনো রকম উত্তর আসেনি।
বহুদিন উত্তর না আসায় উপরমহল থেকে নির্দেশ আসে বাড়ি ভেঙে দেওয়ার। সেই নির্দেশ অনুযায়ী আজ সকাল সকাল প্রশাসনের নজরদারির মধ্যে বাড়িতে ভেঙে ফেলা হয় সেই বাড়ি। এরপর সেই জায়গা সিল করে দেয় প্রশাসন। আপাতত হবে বন্ধ থাকবে সেই সমস্ত জায়গার নির্মাণ কাজ।







