রাজ্য

৬৫০ কোটি টাকার ডেয়ারি হাব গড়তে চলেছে আমূল, নজরে পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে বড়সড় বিনিয়োগের পথে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সমবায় সংস্থা আমূল। প্রায় ৬৫০ কোটি টাকার মেগা ডেয়ারি প্রকল্প নিয়ে রাজ্যে আসতে চলেছে সংস্থা। সূত্রের খবর, গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের সদস্য কাইরা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন এই প্রকল্পে বিনিয়োগ করবে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পে নতুন কর্মসংস্থানের পাশাপাশি শক্তিশালী হবে দুধ সংগ্রহ ও প্রক্রিয়াকরণের পরিকাঠামো।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে একটি কেন্দ্রীয় ডেয়ারি প্ল্যান্টের পাশাপাশি বিভিন্ন জেলায় ছোট ফিডার ইউনিট তৈরির পরিকল্পনাও রয়েছে। এতে দ্রুত বাজারে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। ঘি, মাখন ও আইসক্রিমের মতো পণ্য কেন্দ্রীয় ইউনিটে তৈরি হলেও দুধ, দই, ঘোল ও লস্যি ছোট ইউনিটে উৎপাদন হতে পারে।

বর্তমানে কলকাতায় আমূলের দৈনিক দুধ বিক্রি প্রায় ১১ লক্ষ লিটার। রাজ্যে দুধ সংগ্রহও বেড়ে পৌঁছেছে প্রায় ৯ লক্ষ লিটারে। শিল্পমহলের মতে, পূর্ব ভারতে বাজার আরও শক্তিশালী করতেই এই বৃহৎ বিনিয়োগের পথে হাঁটছে আমূল। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.