ক্রাইমজেলা

মাকে কুপিয়ে খুন, বাবা-সহ ৩ জন আহত! অভিযুক্ত দশম শ্রেণির ছাত্র

জলপাইগুড়ির ধূপগুড়িতে এক চাঞ্চল্যকর পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দশম শ্রেণির এক পড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে নিজের মাকে খুন করেছে এবং বাবা-সহ আরও তিনজনকে গুরুতর জখম করেছে। সোমবার রাতে গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুরাপানি হাই স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রণিত সরকার আচমকাই পরিবারের সদস্যদের উপর চড়াও হয়। প্রথমে তার মা দীপালী সরকারের উপর হামলা চালায় সে। মাকে বাঁচাতে এগিয়ে এলে বাবা নেপাল সরকারও গুরুতরভাবে আহত হন। পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন বলে জানা গেছে।

আহতদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় দীপালী সরকারের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে হাসপাতালে পুলিশি নজরদারিতে তার চিকিৎসা চলছে।

কী কারণে এই নৃশংস ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তি বা অন্য কোনও কারণ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.