রাতের অন্ধকারে অবৈধ ভাবে বালি চুরির অভিযোগ। বৈধ ভাবে বালি কাটার অনুমতিপত্রর মেয়াদ শেষ হলেও অবৈধ ভাবে কাটা চলছে বালি,বালি ভর্তি গাড়ি আটক করে বিক্ষোভ গ্রামবাসীদের।পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মানুর মৌজার ফকিরবাজারে বালি কাটাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। জানা যায়, গোয়েল এন্ড কোম্পানী প্রশাসনের কাছ থেকে বৈধ ভাবেই অর্ডার পায় হলদিয়ায় ফিলিং এর জন্য । সেক্ষেত্রেই প্রশাসনিক ভাবে অনুমতি পায় পাঁশকুড়ার কংসাবতী নদীর বালি কাটার জন্য। বৈধ ভাবেই ডাম্পার গাড়িতে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে অবৈধ ভাবে বালি কাটা হয় বলে অভিযোগ স্থানীয়দের।অভিযোগ,বৈধ ভাবে বালি কাটার অনুমতিপত্রর মেয়াদ শেষ হলেও অবৈধ ভাবে কাটা চলছে বালি। যে কারণে শনিবার বালি ভর্তি তিনটি গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে।
এক এলাকার বালি কাটার সিও কাগজ থাকলেও অন্য এলাকায় বেআইনি ভাবে বালি কাটা হচ্ছে বলে অভিযোগ এনে বিক্ষোভ দেখায় তাঁরা। যার ফলে বালি ভর্তি গাড়ি আটক করে বালি খালি করিয়ে সমস্ত গাড়ি ফিরিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা।
বেশ কিছুদিন আগেই ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাঁশকুড়া শহর। এই নদী বাঁধে বিভিন্ন জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়েছিল যদিও স্থানীয় মানুষদের তৎপরতায় তা কোন প্রকার রক্ষা পায়। কিন্তু তার বিপরীতে থাকা বাঁধ গুলি ভেঙে প্লাবিত হয় বেশ কয়েকটি গ্রাম। সেই আতঙ্ক রয়েছে এই এলাকার স্থানীয় মানুষজনদের মধ্যে। রাস্তার ধারে মাটি কেটে বালি গাড়ি ওঠা নামানোর জন্য বাঁধ কেটে বালি বোঝাই করা হয়েছিল। যার ফলে ফের বন্যার আশঙ্কা করে এলাকার মানুষজন। সেই নিরিখেই বালি তোলা বন্ধ করে দেয় স্থানীয় মানুষজন। বিক্ষোভের মুখে পড়ে বালি বহনকারী গাড়ি এবং পুলিশ ফিরে যেতে হয় বাধ্য হয়। তবে যদিও বৈধ ভাবেই সরকারি হস্তক্ষেপে বালি তোলার কাজ হচ্ছিল বলে প্রশাসনিক ভাবে জানা যায়। স্থানীয় মানুষ তা মানতে নারাজ।







