কলকাতারাজ্য

“প্যানিক অ্যাটাক হচ্ছিল, শ্বাসকষ্ট শুরু হয়েছিল… বলেছিলাম রুবি হাসপাতালে নিয়ে যেতে, ওরা হাসল”

শহরের বুকে আরেক নারকীয় অধ্যায়! দক্ষিণ কলকাতার সরকারি কলেজে ৩.৫ ঘণ্টা ধরে গণধর্ষণ — উত্তাল রাজ্য, নাড়িয়ে দিল জাতিকে।

আরজিকরের ঘটনার আঁচ এখনও মুছে যায়নি! মাত্র ১১ মাস আগেই ডিউটিরত অবস্থায় কলকাতার সরকারি হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হয়েছিলেন এক চিকিৎসক ছাত্রী। আর এবার, আরও এক নারকীয় অধ্যায় রচিত হল শহরের বুকে — দক্ষিণ কলকাতার হৃৎপিণ্ডে, এক সরকারি অনুদানপ্রাপ্ত আইন কলেজে, সন্ধে ৫টা থেকে রাত ৮.৩০টা — প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে কলেজের মধ্যেই প্রথম বর্ষের এক ছাত্রী বারবার ধর্ষিতা হলেন।

অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত প্রাক্তন TMCP নেতা ও কলেজ কর্মী মনোজিৎ মিশ্র (৩১), এবং দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় (২০) ও জেব আহমেদ (১৯)-কে। জাতীয় মেডিক্যাল কলেজের মেডিকেল রিপোর্টে উঠে এসেছে গলা, বুক, ঘাড় ও গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন — যা এই ভয়াবহ অপরাধের নৃশংসতা আরও স্পষ্ট করে।

নির্যাতিতার অভিযোগে শিউরে উঠছে গোটা রাজ্য — “প্যানিক অ্যাটাক হচ্ছিল, শ্বাসকষ্ট শুরু হয়েছিল… বলেছিলাম রুবি হাসপাতালে নিয়ে যেতে, ওরা হাসল।” কলেজের গেটে তালা, কোথাও পালানোর পথ নেই। সেই সুযোগে চলে যৌন লালসার ভয়ঙ্কর খেলা।

জাতীয় মহিলা কমিশন কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। প্রশ্ন একটাই — আর কত? শহরের বুকে এমন নিরাপত্তাহীনতা কতদিন চলবে? নারীদের শরীর কি শুধুই পলিটিক্যাল টুল? আজ প্রশ্নের মুখে প্রশাসন, ন্যায়ব্যবস্থা এবং আমাদের সম্মিলিত বিবেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.