দেশরাজ্য

NRC নোটিশ বাংলার নিশিকান্তের কাছে , অসম গিয়ে জমা দিলেন সমগ্র নথি

উত্তম কুমার এবং অঞ্জলি শীলের পর এবার নিশিকান্ত ! NRC নোটিশ এলো বাংলার আরো আরো বাসিন্দার কাছে । কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা নিশিকান্ত দাস । অসম থেকে NRC নোটিশ এসেছে তার কাছে । এমনকি নোটিশ আসার পর , তিনি অসমেও গিয়েছিলেন বলে জানা গেছে । অসমে গিয়ে তিনি নথিও জমা দিয়ে এসেছেন ।

সূত্রের খবর , ৩০ বছর আগে , কাজের সুত্রে অসমে থাকতেন এই নিশিকান্ত দাস । সে সময় অসম পুলিশের তরফে তাকে আটক করা হলেও , সমস্ত তথ্য দেখালে তাকে ছেড়ে দেওয়া হয় । তারপর তিনি বাংলায় চলে আসেন , কিন্তু গত জানুয়ারিতে আচমকাই NRC নোটিশ আসে নিশিকান্তের কাছে ।

নোটিশ পাওয়ার পর অসম যান তিনি । এবং সেখানে গিয়ে নিজের সমগ্র কাগজ ও নথি জমা দেন । তবে তাকে জানিয়ে দেওয়া হয় এইসব নথি যথেষ্ট নয় । অসম সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় , তার বাবার ভোটার লিস্টে থাকা নামের অংশও তাকে দেখাতে হবে । অনেক খুঁজে তিনি সেই নথিও জমা দিয়ে আসেন । নিশিকান্ত দাসের কথায় , আর হয়তো অসুবিধার সম্মুখীন হতে হবে না তাকে ।

তৃণমূল নেতা রবীন্দ্র ঘোষ এবিষয়ে জানিয়েছেন , “আসলে ওদের পায়ের নীচের মাটি নেই। সরাসরি ভোট হলে বিজেপি জিতবে না। সব ক্ষমতা প্রয়োগ করেও বাংলায় ক্ষমতায় জিততে পারছে না। তাই ভয় দেখিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা হচ্ছে।”

পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবী , “তৃণমূল ভয় দেখাতে চাইছে। অনুপ্রবেশকারী ও উদ্বাস্তুদের মধ্যে তফাৎটা আমরা জানি। তৃণমূল যা করার চেষ্টা করছে এটা কার্যকর হবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.