হাসপাতালে আগুন আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। আতঙ্কে ছুটে পালাতে শুরু করলেন রোগীরা। আতঙ্ক ছড়ালো চিকিৎসক নার্সদের মধ্যেও। ধোয়ার কারণে রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকের শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি। হাসপাতালের পাশে আবর্জনা স্তুপের আগুন থেকেই ছড়ায় এই আতঙ্ক। ঘটনাস্থলে আসে দমকল। নিয়ন্ত্রণে আসে আগুন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের পাশেই জমে রয়েছে আবর্জনার স্তুপ। সেখানেই কোন ভাবে আগুন লেগে যায়। তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড। ধোঁয়ার বীভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিত ভাবে বাইরে বের করার। তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িক ভাবে অসুস্থ বোধ করেন।হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন। সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খবর দেওয়া হয় দমকলকে। তারপর কিছু ক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে হাসপাতালে জৈব বজ্র ব্যবস্থাপনা রয়েছে। সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই জায়গায় কেউ ধূমপান করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গেছিল। হাসপাতালের আবর্জনা স্তূপের পাশেই রয়েছে রাস্তা,সেখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইনজেকশন এর সিরিজ।বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন? যদিও সকল রোগী নিরাপদে রয়েছেন বলেই সূত্রের খবর।
Read Next
November 16, 2026
ছটপুজোয় ঘাট সাজাতে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার, আসানসোলে রাস্তা-আলো থেকে সানাই বাজানোর ঘোষণা পুরমন্ত্রীর , পরিকল্পনা দামোদর আরতিরও
November 16, 2026
সরকারি হাসপাতালে রক্ত নিয়ে চরম গাফিলতির অভিযোগ! A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+ রক্ত, অসুস্থ দুই রোগী
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
Related Articles
Check Also
Close







