জেলারাজনীতি

পাঁশকুড়ায় সংসদ সভায় আবাস যোজনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ক্ষোভ

পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর মেচগ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য ভক্তিপদ দে আবাস যোজনার অসঙ্গতি নিয়ে দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন। পাঁশকুড়ায় অনুষ্ঠিত ২০২৫ সালের সংসদ সভায় তিনি অভিযোগ করেন, “যাদের দোতলা পাকা বাড়ি আছে, দুটো এসি আছে, তারাই আবাস যোজনার সুবিধা পাচ্ছে। অথচ যাদের মাটির বাড়ি, তারা আজও বাড়ি পায়নি।”

এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি, পাঁশকুড়া ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা। সেসময় পঞ্চায়েত মেম্বারদের বিভিন্ন সমস্যা শোনার সময় ভক্তিপদ দে তাঁর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “একাধিকবার বিডিওর কাছে আবাস যোজনার তথ্য-প্রমাণ জমা দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তদন্ত হোক, তবে তা যেন সঠিকভাবে হয়। কিছু ব্যক্তিগত স্বার্থে এই দুর্নীতি ঢাকার চেষ্টা চলছে।”

ভক্তিপদ দে আরও বলেন, “জনগণ আমাদের কুকুর শিয়াল বলে গালাগালি দিচ্ছে। আমরা শুধু বাটামের মার খাবো, অথচ অন্যরা কিছুই পাচ্ছে না।” তিনি দাবি করেন, “আমি সব জায়গায় এই অভিযোগ জানিয়েছি, এমনকি সি এম আর ও দপ্তরেও জানিয়েছি, তবুও কোনো সুরাহা হয়নি।”

এদিনের সংসদ সভায় পঞ্চায়েত সদস্যের এই বক্তব্যের পর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির কর্তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এর পরই বিজেপি দলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়, আবাস যোজনায় তৃণমূলের এই ব্যর্থতা নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.