খেলাধুলা

আর নিষেধাজ্ঞা নয় ! খেলা দেখতে যেতে পারবেন পরিবারের সদস্যরাও , সুর নরম বিসিসিআই এর

কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল ক্রিকেটারদের পরিবার নিয়ে । কিন্তু এবার কিছুটা সুর নরম করলো বিসিসিআই । প্রথমে বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছিল , চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের কেউ যেতে পারবেন না , কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতা মাত্র ১৯ দিনের । তবে এবার বোর্ডের তরফ থেকে কিছুটা সুর নরম করা হলো বিরাট কোহলি – রোহিত শর্মাদের জন্য । জানানো হয়েছে , চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ক্রিকেটারদের কাছে , দুবাইতে যেতে পারবেন পরিবারের সদস্যরা । তবে বোর্ডের পক্ষ থেকে রয়েছে একটি শর্তও ।

২০ ফেব্রুয়ারি , বাংলাদেশের বিরুদ্ধে , নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারত । খুব বেশি ৩ সপ্তাহ চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতা । এই তিন সপ্তাহের মধ্যে মাত্র একটি ম্যাচেই পরিবারকে দুবাইতে পেতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা । তবে কোন ক্রিকেটারের পরিবার কবে যাবে , সেটা ঠিক করতে পারবেন খোদ ক্রিকেটাররাই । তারপর , ক্রিকেটারদের লিখিত ভাবে বোর্ডে জানাতে হবে যে , তাদের পরিবারের সদস্যরা কোন ম্যাচের জন্য দুবাই যাচ্ছেন । তারপর অনুমতি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড । উল্লেখ্য , বোর্ডের এই ছাড়ের পূর্বেই এক সিনিয়র ক্রিকেটার আবেদন করেছিলেন পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য , কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় বোর্ড ।

১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স হওয়ার লক্ষ্যে মহারণ । এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান । পাক রাষ্ট্রের লাহোর , করাচি এবং রাওয়ালপিন্ডিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর । তবে , ভারত , পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় , ভারতের ম্যাচ গুলি খেলা হবে দুবাইতে । ১৯ তারিখ করাচিতে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড । ২০ তারিখ শুরু হবে ভারতের অভিযান । ভারত প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে । এবং প্রতিযোগিতার সব থেকে হাইভোল্টেজ ম্যাচ অর্থাৎ ভারত – পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার ২৩ ফেব্রুয়ারি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.