দেশরাজ্য

‘সিএএ মানবিকতার বুকে অপমান’, সরব মুখ্যমন্ত্রী

হাবড়ায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পরিযায়ী শ্রমিকদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রতিবন্ধীদের হাতে তুলে দেন শংসাপত্র। মৎসজীবীদের হাতে মৎসজীবী ক্রেডিট কার্ড তুলে দেন মমতা।

আধারকার্ড বাতিল হওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘ওরা ফর্মে বাবার জন্মের শংসাপত্র আনতে বলেছে। আমার কাছে বাবার জন্ম শংসাপত্র নেই। অনেকের কাছেই নেই। অনেকে খুশি হচ্ছে। কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন না।’

‘সিএএ মানবিকতার বুকে অপমান’ এহেনই বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সিএএ হলে সবাই সব সুবিধা থেকে বঞ্চিত হবেন। সিএএকে ‘জুমলা’ বলেও মন্তব্য করেন মমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.