নিজস্ব সংবাদদাতা : বর্তমানে একটি বড় সমস্যা হলো লিভারে চর্বি জমা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে এই রোগ। তারপর থেকেই শুরু হয় মুঠো মুঠো ওষুধ খাওয়া। কিন্তু এমন কি খাদ্য রয়েছে যা প্রাকৃতিক ভাবে দূর করবে লিভার চর্বি ? সেই খাদ্যটি হলো তেঁতুল। লিভারের কোনো সমস্যার ক্ষেত্রে তেতুঁল বেশ উপকারী একটি খাদ্য। তেঁতুল আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় এবং হজম প্রক্রিয়াকে সঠিক রাখে। এছাড়াও খারাপ কোলেস্টেরল ধ্বংস করে।
কিন্তু কিভাবে খাবেন তেতুঁল ?
খোসা ছাড়ানো তেঁতুলের সঙ্গে জল মিশিয়ে নিন। মিশ্রণটি ভালভাবে তৈরি হয়ে গেলে সেটি ছেকে নিন। এর পর ছেকে নেওয়া জলে সামন্য মধু মিশিয়ে সকাল-বিকেল দু’বেলা খান।
এবার জেনে নিন তেতুঁল খেলে কি কি উপকার পাওয়া যায়
•তেঁতুলে থাকা লয়াক্সেটিভ কোষ্ঠকাঠ্যিন্যের মতো সমস্যা দূর করে।
•তেতুলের জল হৃদরোগের যাবতীয় সমস্যা দূর করে।
•কোলন ক্যান্সারের মতো রোগ থেকেও বাঁচায় এই তেতুঁলের জল।
• এই তেঁতুল শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে এবং লিভারে জমা ফ্যাট গলাতে সাহায্য করে।
•এছাড়াও তেঁতুলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে রক্ষা করে।







