দেশ

আজ রাতেই আকাশে ‘স্ট্রবেরি মুন’! কেন এই নাম, কখন ও কীভাবে দেখবেন বিরল পূর্ণিমার চাঁদ?

রাতের আকাশ দেখতে ভালোবাসেন? কিংবা পূর্ণিমার চাঁদের সৌন্দর্যে হারিয়ে যেতে চান? তাহলে আজকের রাত হতে পারে বিশেষ। ২৯ জুন রাতের আকাশে দেখা মিলবে বছরের অন্যতম আকর্ষণ ‘স্ট্রবেরি মুন’-এর। নাম শুনে মনে হতে পারে চাঁদ হয়তো স্ট্রবেরির মতো গোলাপি বা লাল দেখাবে। তবে বাস্তবে বিষয়টি একেবারেই তেমন নয়।

‘স্ট্রবেরি মুন’ বলতে জুন মাসের পূর্ণিমার চাঁদকেই বোঝানো হয়। এই সময় চাঁদ দিগন্তের কাছাকাছি অবস্থান করায় পৃথিবীর বায়ুমণ্ডলের প্রভাবে সেটিকে অনেক সময় সোনালি, কমলা বা হালকা হলুদ আভায় দেখা যায়। তবে চাঁদের প্রকৃত রং স্ট্রবেরির মতো হয়ে যায় না।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র তথ্য অনুযায়ী, ‘স্ট্রবেরি মুন’ নামটির উৎস উত্তর-পূর্ব আমেরিকার অ্যালগনকুইন আদিবাসী সম্প্রদায়। তাঁদের বিশ্বাস ছিল, জুন মাসের পূর্ণিমা জানিয়ে দেয় যে বুনো স্ট্রবেরি পেকে গেছে এবং ফল সংগ্রহের সময় এসে গিয়েছে। সেই ঐতিহ্য থেকেই এই নামের প্রচলন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই পূর্ণিমাকে রোজ মুন বা হানি মুন নামেও ডাকা হয়।

ভারতের বিভিন্ন শহর, যেমন কলকাতা, দিল্লি ও মুম্বই থেকেও এই পূর্ণিমা উপভোগ করা যাবে। সন্ধ্যা ৭টার পর থেকেই চাঁদ সবচেয়ে সুন্দরভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ৩০ জুন ভোর ৫টা ২৭ মিনিট নাগাদ পূর্ণিমার চাঁদ সর্বাধিক উজ্জ্বল অবস্থায় থাকবে।

এই বিরল দৃশ্য উপভোগ করতে টেলিস্কোপের প্রয়োজন নেই। খালি চোখেই দেখা যাবে স্ট্রবেরি মুন। তবে শহরের আলোকদূষণ এড়িয়ে ছাদ, নদীর ধারে, সমুদ্র সৈকত বা খোলা প্রান্তর থেকে দেখলে অভিজ্ঞতা হবে আরও মনোমুগ্ধকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.