রাজনীতিরাজ্য

বাংলাদেশীদের আশ্রয় দেওয়া নিয়ে রবিশঙ্কর প্রসাদের কটাক্ষের মুখে পরলেন মুখ্যমন্ত্রী

গতকাল জমজমাট আবে সম্পন্ন হয়েছে একুশে জুলাইয়ের শহীদ স্মরণ। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে একাধিক প্রসঙ্গ। তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের বিক্ষোভ। যেখানে সঙ্কটের মধ্যে পরেছে। সেই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ।

প্রতিবছরের মতো এবছরেও একুশে জুলাই অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে ব্রিগেড মঞ্চে। পাশাপাশি সেজে উঠেছে গোটা রাজ্য। একুশে জুলাইয়ের মঞ্চে অন্যতম চমক হিসেবে ছিল সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের উপস্থিতি। এছাড়াও অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয় থাকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এছাড়া ওই মঞ্চে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা বছরের কোন সমর্থকদের পথ চলার নির্দেশিকা।

তৃণমূল কংগ্রেসের সেই বিশেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে বিভিন্ন বিষয়। কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা থেকে শুরু করে তাদের কার্যকলাপ। এছাড়াও বিজেপি সরকার বেশিদিন কেন্দ্রে থাকছে না বলেও হুংকার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে সঙ্কটপূর্ণ পরিস্থিতির কারণে বাংলায় তাদের আশ্বস্ত করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার সেই মন্তব্য নিয়েই বিজেপিকে আক্রমণ শানালো। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদের কটাক্ষের মুখে পরেছেন।

এপ্রসঙ্গে সাংসদ রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে বাংলাদেশে যাই ঘটুক না কেন, তিনি তার দরজা খোলা রাখবেন এবং যে কাউকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেবেন। আমরা অবশ্যই তাদের আশ্রয় দেব। মমতা জি, আপনি সেই একই ব্যক্তি যিনি সিএএ সম্পর্কে বলেছিলেন যে আমরা সহিংসতার শিকার হিন্দু, শিখ, পার্সি বা খ্রিস্টান উদ্বাস্তুকে বাংলায় প্রবেশ করতে দেব না। মমতা জি সর্বদা সিএএ-র বিরোধিতা করেছেন, যেখানে সিএএ-র ভারতের নাগরিকদের সাথে একেবারেই কোনও সম্পর্ক ছিল না, তা হিন্দু বা মুসলিম হোক। মমতা জি, অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী সংবিধান নিয়ে কথা বলছেন। সংবিধানে কি আপনার অধিকার আছে? এই অধিকার ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের। এই ক্ষমতা রাজ্য সরকারের নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.