ফের সড়কদুর্ঘটনা দেখা গেল উত্তরপ্রদেশের মাটিতে। চার চাকা গাড়ি টায়ার ফেটে দুর্ঘটনার শিকার হল কেসর পান মাসালা কোম্পানির কর্ণধারের পরিবার। এমনকি প্রাণ হারিয়েছে কর্ণধারের স্ত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ত্তরপ্রদেশের মেনপুরিতে দুর্ঘটনা কবলে পরলো কেসর পান মাসালা কোম্পানির মালিক হরিশ মখিজার ও তাঁর পরিবার। আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে আসার পর গাড়ির টায়ার ফেটে যায়। যার ফলে সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ডিভাইডারে ধাক্কা মারে। সেইখানে গুরুতর আহত হয় কোম্পানির কর্ণধার ও তাঁর স্ত্রী প্রীতি মখিজা সহ গোটা পরিবার। এরপর তড়িঘড়ি সাইফাই মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হরিশ মখিজার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে।
ইতিমধ্যেই মখিজার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশিষ্টজনেরা। পুলিশ ঘটনার তদন্ত করছে। পাশাপাশি কথার নেপথ্যে অন্য কোন কারণ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এমনকি এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য সেই দিকটাও পটিয়ে দেখছে পুলিশ।







