গুন্ডামি করলে শেষ দেখে ছাড়বো। হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। শুক্রবার নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে ইঁট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে ঘটনার দিন রাতে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে। দলীয় কার্যালয় সিং ভবনে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হয়েছে। শনিবার বেলায় নৈহাটির গৌরীপুরে হামলায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী মুকেশ সাউ ও কানাই সাউয়ের বাড়ি পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ বিজেপির জেলা নেতৃত্ব ।
Read Next
November 25, 2026
দীপাথুন স্তম্ভে প্রদীপ না জ্বালানোয় বিতর্ক, মাদুরাইয়ে বিজেপি ও হিন্দু সংগঠনের ৩০০ সদস্যের নামে মামলা
November 25, 2026
‘১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’: হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়ার হুঙ্কার অর্জুন সিংয়ের
November 25, 2026
‘আমরা কি ভিখারি?’ অখিলেশের ২৬ আসনের টোপে আগুনে ঘি, উত্তরপ্রদেশে ভাঙনের মুখে ইন্ডিয়া জোট!
November 24, 2026
পাঞ্জাবে বড় চমক! ফের একজোট বিজেপি-অকালি দল
November 24, 2026
‘কালিঘাটমুখো আর হবেন না ব্রাত্য!’ বিস্ফোরক ঋতব্রত, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার জল্পনা
November 23, 2026
ডিম ছোড়া নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা শমীকের! বিকাশ রঞ্জনকে নিয়েও কটাক্ষ বিজেপি সভাপতির
Related Articles
Check Also
Close







