কলকাতারাজনীতি

ভোটের মুখে পুলিশের সমন পানিহাটির বিজেপি প্রার্থী তথা অভয়ার মাকে ! হঠাৎ কি হলো ?

ভোটমুখী বাংলার হাইভোল্টেজ কেন্দ্র পানিহাটি । আর নির্বাচনের আগে আরও তপ্ত হলো পানিহাটির রাজ্য রাজনীতি । ভোটের মুখেই সমন পাঠানো হলো অভয়ার মা তথা পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে । যদিও সেই সমন তিনি গ্রহণ করেননি বলেই খবর । সূত্রের খবর , নোটিশে রত্না দেবনাথের স্বামীর নামে ভুল থাকায় , সেই সমন গ্রহণ করা হয়নি । কিন্তু কারণে হঠাৎ পুলিশের এই সমন ?

জানা গিয়েছে , বিজেপি প্রার্থী হওয়ার পরই , প্রচারে বেরিয়ে রত্না দেবনাথ কটু মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে । আর এই মন্তব্যের ভিত্তিতেই , নির্বাচনের প্রাক্কালেই সমন পাঠানো হয় বিজেপি প্রার্থীকে । এই সমন নিয়ে রত্না দেবনাথ বলেছেন , ”ওদের (তৃণমূল কংগ্রেসের) ভাণ্ডারে এমন কিছু নেই, যা নিয়ে আমাকে আক্রমণ করতে পারে। তাই সমন পাঠিয়ে হেনস্তার চেষ্টা হচ্ছে। তবে এভাবে আমাকে ভয় দেখানো যাবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.