অফবিট

একটি বাঁধাকপির জন্য ৮০ হাজার টাকা পুরস্কার পেলেন

আমেরিকায় স্কুলগুলিতে সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি প্রতিযোগিতার প্রচলন আছে, সেটি হল সবুজ সবজি ফলানোর প্রতিযোগিতা। সারা বছর ধরেই এই প্রতিযোগিতা চলতে থাকে।

ন্যাশনাল বনি প্ল্যান্টস থার্ড গ্রেড ক্যাবেজ প্রোগ্রামের সবুজ সবজি প্রদর্শনী হিসেবে প্রতিযোগিতাটি হয়েছিল। আর সেই প্রতিযোগিতায় পিটসবার্গের পেবলস এলিমেন্টারি স্কুলে পড়া চতুর্থ শ্রেনির ছাত্রী এক বিশাল আকার বাঁধাকপি চাষ করে প্রথম স্থান অধিকার করে। ছাত্রীটির নাম লিলি রিয়েস। লিলি প্রথম স্থান অধিকার করে ১০০০ ইউ এস ডলার পুরস্কার জয় লাভ করে, যা টাকায় প্রায় ৮০ হাজার।

পেনসিলভেনিয়ার এই সবজি প্রতিযোগিতায় মোট ৩২ হাজার জন অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে লিলির তৈরি বিশালাকার বাঁধাকপি সবথেকে বেশি লোকের দৃষ্টি আকর্ষণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.