রাজনীতি

ভোটগণনার দিনও অশান্তি, পঞ্চায়েতের প্রাথমিক ট্রেন্ডে কে কোন স্থানে ?

নিজস্ব সংবাদদাতা : কাঁকসার বিডিও অফিস সংলগ্ন একটি বেসরকারি কলেজের আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে গণনা শুরু হলেও পরবর্তীতে শুরু হয় উত্তেজনা। মঙ্গলবার কাঁকসার গণনা কেন্দ্রের সামনে সিপিআইএম-এর এজেন্টদের তাড়া করে শাসক দলের কর্মীরা, অভিযোগ ওঠে এমনটাই। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে। কাঁকসা থানার পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতির সামাল দেয়।

উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এগিয়ে ১১৮টি আসনে। তৃণমূল এগিয়ে ১৬২৯ পঞ্চায়েত আসনে। বিজেপি এগিয়ে ৩৬৪ আসনে। বামফ্রন্ট এগিয়ে ৩৬২ পঞ্চায়েত আসনে।

আজ কোনও অশান্তি ও হিংসা বরদাস্ত করা হবে না। এহেন নির্দেশই দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কড়া হাতে গণনা কেন্দ্রে অশান্তি মোকাবিলা করার নির্দেশ জারি করে কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.