রাজ্য

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক আন্দোলনরত চাকরী প্রার্থীদের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠক করতে বিকাশ ভবনে এলেন আন্দোলনরত এস এলএসটি উত্তীর্ণ নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ৭ জনের একটি প্রতিনিধি দল। চাকরির দাবিতে দীর্ঘ হাজার দিনের বেশি দিন ধরে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত তারা। চলতি মাসের ১১ তারিখ বিকাশ ভবনে শিক্ষা মন্ত্রীর সাথে বৈঠকে বসেন চাকরি প্রার্থীরা। বৈঠকে চাকরি প্রার্থীদের সাথে এসেছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। আজ আবার চাকরি প্রার্থীদের সাথে বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। আজ বৈঠকে ছিলেন কুনাল ঘোষ,শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, এস এস সির চেয়ারম্যান, মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সভাপতি এবং শিক্ষা দফতরের লিগ্যাল সেলের আধিকারিকরা।

শুক্রবার দুপুরে বিকাশ ভবনে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠকে বসেন কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে এস এল এস টি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ৭ জনের একটি প্রতিনিধি দল। ১১ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আন্দোলনরত এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের বৈঠক হয়। সেদিন সিদ্ধান্ত হয় ২২ ডিসেম্বর পরবর্তী বৈঠক হবে। সেই মত শুক্রবার দুপুরে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠকে বসেন এস এল এস টির আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল। বৈঠকে ছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

বৈঠকের পর চাকরি প্রার্থীরা জানান, ১ ফেব্রুয়ারীর মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশাবাদী তারা। যদিও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, কোন নির্দিষ্ট সময় সীমা বলা সম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.