বুধবার ফের সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপের উবাচ, ‘নতুন কিছু আছে নাকি? অনেককেই ডাকছেন।’
এর পাশাপাশি, তৃণমূল সাংসদ মহুয়া মিত্র প্রসঙ্গে দিলীপের মন্তব্য, ‘কংগ্রেসের পুরনো উনি। তৃণমূল ভাবছে ওঁর বিরুদ্ধে যদি ব্যাবস্থা নেওয়া হয় তাহলে কংগ্রেসে চলে যাবেন। দেশের রাজনীতি, সংসদ’কে যারা অপমান করছে, তাদের মানুষ ক্ষমা করবে না।’
বিশেষভাবে উল্লেখ্য, ৯ নভেম্বর অভিষেককে হাজিরা দিতে বলা হয়েছে। আগামীকাল সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরার ডাক। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিষেক ইডি দফতরে যাবেন। এই নিয়ে চলতি বছরের ২০ মে থেকে নভেম্বর পর্যন্ত ৬ বার অভিষেককে তলব করল সিবিআই ও ইডি।







