বিনোদন

টাকার লোভে ‘এসকর্ট’এর পথ বেছে নিলেন অভিনেত্রী, বিষ্ফোরক তথ্য জানালেন গোয়েন্দা তান্যা পুরি

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। এই জগৎ বাইরে থেকে ঝকমকে ও আলোকিত মনে হলেও, ভিতরে থাকে অন্ধকার রহস্য। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে। তিনি পেশায় একজন অভিনেত্রী। তাঁর প্রেমিকের সঙ্গে স্থায়ী সম্পর্কে রয়েছেন। কিন্তু সবই মিথ্যে। বাস্তবে অভিনেত্রী জড়িত রয়েছেন একটি‘এসকর্ট’পরিষেবার সঙ্গে। সম্প্রতি এমনটাই দাবী করলেন এক বেসরকারি সংস্থার গোয়েন্দা।

তান্যা পুরি নামে এই গোয়েন্দা জানান, এই বলিউড অভিনেত্রী বেশ কয়েক বছর ধরে নিজের প্রেমিক সব সকলকেই বোকা বানাচ্ছিলেন। সমাজের চোখে একজন অভিনেত্রী কিন্তু তিনি আসলে একজন‘এসকর্ট’। এই দাবী করার পর থেকেই সকলের মাথায় হাত। এমনকী গোয়েন্দা বিভাগ এটাও জানান যে, এই অভিনেত্রী বিভিন্ন শহরে ঘুরে বেড়ান এবং নানা মানুষের সঙ্গে দেখাসাক্ষাৎ করেন, বিলাশবহুল জীবন যাপন করেন। তান্যা বলেছেন,“এই অভিনেত্রী বলিউড জগতের সঙ্গে বহু দিন ধরে জড়িত। কর্মজীবনের একটা সময়ে তিনি বিশেষ কাজ পাচ্ছিলেন না। তবে বলিউডে এই অভিনেত্রীর ভাবমূর্তি খুব পরিষ্কার বা স্বচ্ছ। এক ব্যক্তির সঙ্গে এই অভিনেত্রী সম্পর্কে রয়েছেন। কিন্তু সেটা বাইরের লোককে দেখানো ছাড়া কিছু নয়।”

এখানেই শেষ নয়। জানা গিয়েছে, এই অভিনেত্রী অর্থের বিনিময়ে দেশ-বিদেশ ও বিভিন্ন শহরে মানুষের সঙ্গে দেখা করে, সময় কাটিয়ে অর্থ উপার্জন করেন। সূত্রের খবর, অভিনেত্রী যার সাথে সম্পর্কে আছেন, তিনি বলিউডের বাইরের জগতের মানুষ। সেই ছেলেটি জানান, একটা সময়ের পরে তাঁর মনে সন্দেহ তৈরি হয়। তখন তিনিই নাকি তান্যার কাছে এসেছিলেন সাহায্য চাইতে। বলেছিলেন, “আমার মনে হয়, ও আমাকে ঠকাচ্ছে।”

এর পরেই তান্যা ওই অভিনেত্রীর জীবনযাপনের উপর নজর রাখা শুরু করেন। পরবর্তীতে জানতে পারেন, একাধিক পুরুষের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক আছে। বিলাসবহুল জীবনযাপনের জন্যই নাকি এমন করছেন অভিনেত্রী। তবে এই সব জানার পরে প্রেমিকের মাথায় বাজ পড়ে। কিন্ত তিনি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙেননি। বরং একসঙ্গে কথা বলে মীমাংসা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের মধ্যে একটি চুক্তি হয়েছে, যেখানে বলা হয়েছে পরস্পরের সঙ্গে তথাকথিত সম্পর্ক থাকলেও‘এসকর্ট’এর কাজ অভিনেত্রী চালিয়ে যেতে পারেন। কারণ, এই অর্থ দুজনকেই বিলাসবহুল জীবনযাপন করতে সাহায্য করছে। তবে অভিনেত্রী ও তাঁর প্রেমিকের জীবন গুপ্ত রাখতে তান্যা তাদের নাম প্রকাশ্যে আনেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.