যেকোনো সময় আমাদের ফোন হারিয়ে যেতে পারে। কিংবা চুরি বা ছিনতাইয়ের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অনেক সময় হেনস্থা বা ভোগান্তির মুখে পড়তে হয়। যেমন চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কখনো কখনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। সে ক্ষেত্রে মোবাইল ও সিমের রেজিস্ট্রি মতে এর প্রকৃত মালিক গ্রেপ্তার বা হয়রানির স্বীকার হতে পারেন। তাই ফোন হারিয়ে গেলে যা করতে হবে বা যা করবেন জেনে নিন এখনই।
১. ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে প্রথমে আপনার টেলিকম অপারেটরকে ফোন করে চুরির বিষয়টি জানিয়ে সিমের পরিষেবা ব্লক করুন।
২: এরপর চুরি-ছিনতাই হওয়া বা হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পেতে আপনার নিকটস্থ থানায় জিডি করতে হবে। কারণ স্মার্টফোনে থাকা সিম দিয়ে অপরাধীরা গুরুতর কোনো অপরাধ করতে পারেন।
৩. ফোন চুরি গেছে নিশ্চিত হলে ‘Find My Device’ টুল ব্যবহার করে ফোনে থাকা সব তথ্য ও নথি মুছে ফেলুন।
৪: ফোন হাতছাড়া হলে দ্রুত সেটির আইএমইআই নম্বর ব্লক করুন। অন্য কোনো স্মার্টফোন বা ডেস্কটপ থেকে হারিয়ে যাওয়া ফোনের গুগল, ই-মেইল বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর অ্যাকাউন্ট লগআউট করুন।







