নিজস্ব সংবাদদাতা: আজ শ্রাবণ মাসের পূর্ণিমা, যা রাখি পূর্ণিমা বলে আমরা পালন করে থাকি। আজ আকাশে বড় একটা চাঁদ দেখা যাবে । গত বছরের তুলনায় আজকের চাঁদ অনেকটাই বড় দেখাবে। পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে পেরিজিতে তখন চাঁদকে বলা হয় সুপারমুন। এই সময় চাঁদের আকার সবচেয়ে বড় ও উজ্জ্বল থাকে। এবারে রাখি বন্ধন উৎসবে চাঁদের এই রূপ আমাদের কাছে বিশেষ এক উপহার। আটটা বেজে ৩৭ মিনিটে চাঁদ তার পুরো রূপ নিয়ে অলংকৃত হয়ে আমাদের সামনে উজ্জ্বল হবে। আজকের এই মুনকে সুপার ব্লুমুন বলা হয়েছে। তবে চাঁদকে নীল রঙের দেখাবে না কিন্তু। এটি একটি মহাজাগতিক ঘটনা যা বহু বছর বাদে বাদে একবার করে ঘটে। আজকে চাঁদকে সবচেয়ে বড় এবং উজ্জ্বল দেখাবে পৃথিবীর থেকে।
অন্য পূর্ণিমার তুলনায় আজ চাঁদকে চল্লিশ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে। আজকের সুপার ব্লু মুনকে আপনারা কোন কিছু ছাড়াই খালি চোখেই দেখতে পাবেন। আচ্ছা চাঁদকে নীল দেখাবে না কিছুটা কমলা বা হলদেটে ভাব দেখা যাবে। চারিদিক যখন দূষনে ভরে যায় তখনই চাঁদকে নিলচে দেখায়। শ্রাবণ পূর্ণিমার রাতে ৮ঃ৩৭ মিনিটে চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সব থেকে কাছের চলে আসবে এবং সুপার ব্লু মুন তার অতিরিক্ত আলো ও আকার নিয়ে আকাশে বিরাজ করবে।
বিজ্ঞানীদের মতে ব্লু মুন ঘটনাটি দু-তিন বছর অন্তর অন্তর একবার করে ঘটে। কিন্তু সুপার ভ্রমন ঘটনাটি ঘটতে বছর দশেক সময় লেগে যায়। কখনো কখনো সুপার ব্লু মুনের সময় বেড়ে কুড়ি বছরও দাঁড়ায়। ২০৩৭ সালে সুপার ব্লুমুন আবার দেখা যাবে। এক বছর হয় ৩৬৫ দিনে আর চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে ২৯.৫ দিনে। এইভাবে সারা বছরে চাঁদ পৃথিবীর চারিদিকে 12. 27 বার আবর্তন করে বা বলা যায় ৩৫৪ দিন লাগে তাদের বারোটা পরিক্রমা করতে। ক্যালেন্ডার এ মোট 12 টি মাস এবং প্রত্যেক মাসে একটি করে পূর্ণিমা থাকে। চাঁদের ব







