কলকাতা

কর্তব্যরত কলকাতা পুলিশের মৃত্যু, ধন্দে পুলিশ

পার্ক স্ট্রিট যখন উৎসবে মাতোয়ারা ঠিক সেই সময়ে খাদ্যভবনে গুলির আওয়াজ আসে। গতকাল খাদ্যভবনে ঠিক রাত ৮ টা বেজে ৫ মিনিটে খাদ্যভবনের ভিতরে পুলিশের রিজার্ভ ফোর্সের যে ব্যারাক সেখানে কর্তব্যরত কনস্টেবল তপন পাল, বয়স ৫৩ বছর, তার বুকে গুলি লাগে। সার্ভিস রিভলভার থেকেই গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে প্রাথমিক তদন্তে অনুমান।

তবে কি কারণে গুলি? আত্মহত্যা নাকি কোনো দুর্ঘটনা? না এর পিছনে অন্য কোনো রহস্য আছে সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছেন কলকাতা পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, কলকাতা পুলিশের এই কনস্টেবল এর নার্ভে এর সমস্যা ছিল, ডিপ্রেশনেও ছিলেন তিনি। Depression থেকেই কি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে জানা যায় হরিণঘাটার বাসিন্দা ছিলেন তিনি।

গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছেন লালবাজারের হোমিসাইড বিভাগের অফিসাররা।

ঘটনা ঘটার পর সঙ্কটজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.