দেশ

বিস্ফোরণে ভেঙে পরল মণিপুরের সেতু

সম্প্রতি মণিপুরে সম্পন্ন হয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচন। এমনকি গত বছর থেকে কুকি এবং মেইতেই সম্প্রদায়ে মানুষের সংঘর্ষ চলছে। তারপরে ভোট নিয়ে আগুন জ্বলছে গোটা মণিপুরে। তারমধ্যে মঙ্গলবার রাত ১২ টা ৪৫ নাগাদ বিস্ফোরণে ভেঙে পরে মণিপুরের ইম্ফল ও নাগাল্যান্ডের ডিমাপুরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতু।

আগামী শুক্রবার দেশজুড়ে দ্বিতীয় দফার ভোট। তার আগে মণিপুরে ঘটে গেল বড়সড়ো বিপর্যয়। গতকাল রাতের বেলা কাঙ্গপোকপি জেলায় একাধিকবার আইইডি বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের কারণেই কিছুটা অংশ ভেঙে পরে সেই সেতু। তবে স্বস্তির বিষয়, এই যে কোনো রকমে প্রাণহানি ঘটনা ঘটেনি। যার ফলে অতিরিক্ত যানজট সৃষ্টি হয়েছে দু’নম্বর জাতীয় সড়কে। তবে এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

ঘটনার পর থেকে এলাকাজুড়ে নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে ফেলেছে পুলিশের বিশাল বাহিনী। এমনকি প্রথম দফার ভোটের দিন সেই জায়গাতেই গুলির লড়াই চলে। তারপরে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে এই নাশপাতার ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে। এছাড়াও অভিযুক্তদের খোঁজে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.