বর্তমানে শুরু হয়ে গেছে ২৪ এর লোকসভা নির্বাচন। সেই নিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ। বাংলার নির্বাচনের ফলের দিকে তাকিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। বঙ্গ রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ বলতে উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার জঙ্গিদের টার্গেটে পরলেন শাসক দলের এই ২ গুরুত্বপূর্ণ মুখ।
২৬/১১ জঙ্গি হামলা ভারতবাসীর সকলের মনের মধ্যে গেঁথে রয়েছে। এমনকি সেই জঙ্গি হামলার জড়িত হিসেবে উঠে এসেছিল রাজারাম রেগের নাম। এবার তার ষড়যন্ত্রের শিকার হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের হাতে এল এরকমই এক চাঞ্চল্যকর তথ্য। বুধবার মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদ নিজেই সেই নাশকতার বিষয় জানালেন।
পাশাপাশি তথ্য হিসেবে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নাকি রেইকি করে গেছে জঙ্গিদের একাংশ। সোমবার কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মার সঙ্গে উচ্চপদস্থ আধিকারিকদের এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই নাশকতার ছক বানচাল করতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি ও অফিসের সামনে আটোশাটো করা হয়েছে নিরাপত্তা।







