সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি অশ্লীল ভিডিও ঘিরে উত্তাল দেশ। ভিডিওতে দেখা যায়, এক তরুণী এক বৃদ্ধের সঙ্গে অশালীন আচরণ করছেন, যা দেখে হতবাক নেটিজেনরা। এই ভিডিওর সূত্র ধরে বেরিয়ে আসে উত্তর প্রদেশের ললিতপুরের এক তরুণী এবং বিহারের বৈশালীর এক যুবকের যৌথভাবে পরিচালিত একটি সুপরিকল্পিত পর্ন ব্যবসার কথা।
জানা গেছে, এই দম্পতি চাকরি ছেড়ে বিলাসবহুল জীবনযাপনের আশায় দ্রুত অর্থ উপার্জনের লক্ষ্যে এই পথে পা বাড়ান। প্রাথমিকভাবে তারা নিজেরাই ভিডিও বানালেও পরে আরও লাভের আশায় বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে গিয়ে ভিডিও তৈরি করতে থাকেন। এশিয়ার পাশাপাশি রাজস্থানের দৌসা, ভরতপুর এবং জয়সলমীর এলাকায় স্থানীয় মানুষদের টার্গেট করে তারা একের পর এক অশ্লীল ভিডিও রেকর্ড করেন।
তানোট এলাকায় এক বৃদ্ধকে নিয়ে তৈরি করা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং সমাজে এই ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে নৈতিকতা, সামাজিক দায়িত্ব এবং আইন শৃঙ্খলা নিয়ে।







