বর্তমানে অনেক সময় চিন ও ভারত সীমান্ত অশান্ত হয়ে উঠতে দেখা যায়। দুই দেশের সৈন্যদের মধ্যে হানাহানি লেগে যাওয়ার সংবাদ মাঝেরমধ্যেই শিরনামে উঠে আসে। এবার ভারত মহাসাগরে চীন গুপ্তচর জাহাজের মাধ্যমে ভারতের উপর নজরদারি চালাচ্ছে। পাশাপাশি সেই গুপ্তচর জাহাজের ওপর নজর রাখছে ভারত।
গত এক বছর ধরে ভারত মহাসাগরে চিনা মোতায়ন করেছে ১২-১৫ জাহাজ । ক্রমশ ড্রাগনের দেশ তত্পর হয়ে উঠেছে ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বোঝাতে। এরমধ্যেই ভারত মহাসাগরে ‘স্যাটেলাইট ট্র্যাকিং ডেটা’ অনুসারে জানা গেছে, সেখানে মোট ৪ টি গুপ্তচর জাহাজ অবস্থান করছে চিনের। তার মধ্যে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর ‘ভারতবিরোধী’ তত্পরতা। সেই কারনে ওই ৪টি জাহাজের মধ্যে দুটি জাহাজ রেখেছে মালদ্বীপের উপকূলে ।
ভারত মহাসাগরের প্রতকটি কোণে ড্রাগনের দেশ নিজেদের উপস্থিতি বজায় রাখতে এই রকম উদ্যোগ নিচ্ছে বলে মনে করা হচ্ছে। ওই ৪টি জাহাজের মধ্যে রয়েছে চিনের সবথেকে শক্তিশালী গুপ্তচর জাহাজ। সেই জাহাজটির নাম হলো ইউয়ান ওয়াং ০৩। সেই গুপ্তচর জাহাজের মাধ্যমে সহজেই শত্রুর ক্ষেপণাস্ত্র সম্পর্কিত তথ্য জানতে পারবে চিন। অন্যান্য তিনটি জাহাজগুলি হলো জিয়াং ইয়াং হং ০১, জিয়াং ইয়াং হং ০৩ এবং দা ইয়াং হাও।
এই গুপ্তচর জাহাজগুলির সাহায্যে তথ্য সংগ্রহ করছে চিনা নৌবাহিনী। পাশাপাশি জাহাজগুলো শত্রুর আকাশসীমার অভ্যন্তরীন তত্পরতার ওপর নজর রাখছে। এমনকি শত্রুর গুপ্তচর উপগ্রহের উপস্থিতি সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে চিন। সাগরের উপর দিয়ে চিন নজরদারি চালালেও চুপ করে বসে নেই ভারত। নিরবে ওই গুপ্তচর জাহাজের উপর নজর রাখছে ভারতের নৌবাহিনী।







