দেশ

প্রয়াগরাজে যুবকের জ্বলন্ত দেহ উদ্ধারের বাড়ছে চাঞ্চল্য

উত্তর প্রদেশের প্রয়াগরাজের করচনা থানার ইসোটা গ্রামে অর্ধপোড়া দেহ উদ্ধারে  চাঞ্চল্য বাড়ছে। মৃতের নাম রদেবশঙ্কর হরিজন বয়স ৩৬।শনিবার রাতে তাকে ফোন করে ডেকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ। স্থানীয়দের দাবি, গম মাড়াইয়ের কাজে সহযোগিতা না করায় কিছু জনের সঙ্গে তার বিবাদ হয়েছিল।
করচনা থানার এসএইচও অনুপ সরোজ জানান, “প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।”
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, ইতিমধ্যে ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ। স্থানীয়রা ভোরে মাঠে দেহ দেখেতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেয়। তদন্তে ফোনকলের রেকর্ড খতিয়ে দেখছে ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “দোষীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.