দেশ

ভারতের প্রত্যাঘাতে কোণঠাসা পাকিস্তান, নিশানায় ছিল ১৫টি শহর

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাল্টা জবাবে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে রণমূর্তি নিয়েছে ভারত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতীয় বায়ুসেনাকে দেওয়া হয়েছে ‘ফ্রি হ্যান্ড’। সীমান্তে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ভারতের ১৫টি শহরে হামলার ছক কষেছিল পাকিস্তান। শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, জম্মু, অবন্তীপোরা, ভুজ-সহ একাধিক সেনা ছাউনি ছিল টার্গেটে। যদিও ভারত সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়।

এই হামলার প্রচেষ্টার পাশাপাশি, কুপওয়াড়া, বারামুলা, উরি, আখনুর এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর আর্টিলারি শেলের মাধ্যমে গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা টানা দুই সপ্তাহ ধরে অব্যাহত।

সতর্কতা জারি করা হয়েছে পহেলগাঁও, আখনুর ও পুঞ্চ সেক্টরে। খালি করে দেওয়া হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলি। সেনা, পুলিশ ও হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানও জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সেনাবাহিনীকে ‘ফ্রি হ্যান্ড’ দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কড়া নির্দেশ দিয়েছেন পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “যে কোনও পরিস্থিতির জন্য আমাদের যুদ্ধস্তরের প্রস্তুতি রাখতে হবে।” উইং কমান্ডার ব্যোমিকা সিংহের মন্তব্য, “পাকিস্তান কোনও দুঃসাহস দেখালে তার জবাব দিতে ভারতীয় বাহিনী প্রস্তুত রয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.