১১ বছরের কন্যা সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি। এমন ভয়ানক ঘটনাটি ঘটেছে কেরল। পুলিশ সূত্রে জানা গেছে কেরলের এক রিসর্ট থেকে উদ্ধার করা হয়েছে ৩ জনের মৃতদেহ। ১১ বছরের কন্যাটির নাম জোহান,পিতা বিনোদ (৪৩) ও মা জুবি আব্রাহাম (৩৭)।কেরলের কোত্তায়ামের বাসিন্দা ছিলেন তারা। ৩ জনের মৃতদেহের পাশে উদ্ধার করা হয়েছে একটি স্যুইসাইড নোট। পুলিশ সূত্রে অনুমান আর্থিক সমস্যার জন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
কেরলের এক রিসর্ট থেকে একদম প্রতি সহ তাদের ১১ বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছিল কেরল পুলিশ। মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পায় তারা। সেই নোট পড়ে তারা জানতে পারে বেশ কয়েক দিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল ওই দম্পতি। তাই শেষমেষ সেই সমস্যা সমাধান করতে না পেরে ওই রিসর্টে এসে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
মৃতদেহগুলি ময়নাতন দিয়ে পাঠানোর পর ওই মৃতদের পরিবারের লোকেদের খোঁজ করছে পুলিশ। যাতে ওই মৃতদেহগুলি তুলে দিতে পারে পরিবারের লোকেদের হাতে।







