মদিনায় দুর্ঘটনার কবলে , ভারতীয় হজ যাত্রীদের বাস । এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় , কমপক্ষে ৪২ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে । ভারতীয় সময় অনুযায়ী , ১৭ নভেম্বর , ভোর রাতের ঘটনা। রাত তখন প্রায় ১ টা বেজে ৩০ মিনিট , সৌদি আরবের মদিনার কাছে , মক্কাগামী একটি বাস ও ডিজেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষের জেরে , আগুন লেগে যায় মক্কাগামী বাসটিতে । নিহত ৪২ জনের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক ছিল বলে জানা গিয়েছে ।
সৌদি আরবের পুলিশ সূত্রে খবর , দুর্ঘটনার কবলে পড়া বাসের বেশিরভাগ যাত্রীই ভারতের হায়দরাবাদের বাসিন্দা ছিল । যখন বাসটিতে আগুন লাগে, তখন বেশিরভাগ যাত্রীই আচ্ছন্ন ছিলেন ঘুমে । ফলে দুর্ঘটনার সময় , কেউ প্রাণ বাঁচিয়ে পালাতেও পারেননি । দুর্ঘটনাগ্রস্থ ওই বাসটিতে মহিলা এবং শিশুরাও ছিল বলে খবর । বাসটিতে থাকা যাত্রীরা এমনভাবে অগ্নিদগ্ধ হয়েছেন যে মৃতদেহও ঠিকভাবে সনাক্ত করা যাচ্ছে না । কিন্তু ওই যে কথায় আছে না , রাখে হরি তো মারে কে ! এই ভয়ঙ্কর দুর্ঘটনাতেও বেঁচে গিয়েছে , সৌভাগ্যবান একজনের প্রাণ । মহম্মদ আব্দুল শোয়েব , একমাত্র যাত্রী , যিনি বেঁচে গিয়েছেন এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ।
মর্মান্তিক এই দুর্ঘটনায় , শোক জ্ঞাপন করেছেন , ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও । তিনি জানিয়েছেন , ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকেও সহযোগিতা করছে রিয়াধের ভারতীয় দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট । তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও পরিস্থিতি মোকাবিলার জন্য , কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন । পাশাপাশি জারি করা হয়েছে দুটি হেল্পলাইন নম্বরও ।
তেলঙ্গনা সরকারের জারি করা হেল্পলাইন নম্বর – +91 7997959754 ও +91 9912919545
জেদ্দার কন্স্যুলেটের জারি করা হেল্পলাইন নম্বর – 8002440003







