চাকরি

SBI-তে ২০৭ পদে চাকরির সুযোগ, মোটা বেতন! কোন যোগ্যতায় আবেদন করবেন?

ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? আপনার জন্য বড় সুযোগ নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। স্পেশ্যালিস্ট ক্যাডার পজিশনে মোট ২০৭টি পদে নিয়োগ করতে চলেছে দেশের অন্যতম বড় এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। আগ্রহী প্রার্থীরা SBI-এর নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর।

কোন পদে কী যোগ্যতা?

জোনাল হেড—রিটেল:
এই পদের জন্য MBA-তে অন্তত ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। পাশাপাশি CFP বা CFA V-A-র মতো পেশাগত যোগ্যতা এবং ব্যাঙ্কিং সেক্টরে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বয়স হতে হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে।

রিজিওনাল হেড:
MBA-তে ৬০ শতাংশ নম্বরের পাশাপাশি ব্যাঙ্কিং, ফিন্যান্স বা মার্কেটিং ক্ষেত্রে অন্তত ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বয়সসীমা ৩৫ থেকে ৫০ বছর।

রিলেশনশিপ ম্যানেজার—টিম লিড:
যে কোনও বিষয়ে স্নাতক হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ইনভেস্টমেন্ট অফিসার (SI):
ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রির পাশাপাশি CFA বা CA যোগ্যতা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ২৮ থেকে ৪২ বছর।

এর পাশাপাশি আরও কয়েকটি পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়া জরুরি।

কত বছরের চুক্তিতে চাকরি?

নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে ৫ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজন অনুযায়ী অঞ্চলভেদে এই চুক্তির মেয়াদ আরও ৩-৪ বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

কীভাবে হবে নিয়োগ?

লিখিত পরীক্ষার বদলে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পদের ধরন অনুযায়ী ২-৩টি রাউন্ডে ইন্টারভিউ হতে পারে। ভিডিয়ো কনফারেন্সিং অথবা টেলিফোনের মাধ্যমে এই পর্ব সম্পন্ন হতে পারে। ইন্টারভিউ হবে মোট ১০০ নম্বরের। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পারিশ্রমিকও নির্ধারণ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদন করতে প্রথমে SBI-এর নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে। প্রয়োজনীয় ছবি, স্বাক্ষর এবং নথিপত্র আপলোড করার পর আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর।
তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে যোগ্য প্রার্থীদের দ্রুত বিজ্ঞপ্তির সমস্ত শর্ত যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.