ভয়াভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। মঙ্গলবার সন্ধ্যায় বদায়ুনের বাবা কলোনিতে একটি বাড়িতে ঢুকে দুই নাবালক ভাইকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতী। ঘটনার তদন্তে নামতেই পুলিশি এনকাউন্টারে মৃত্যু হলো ওই অভিযুক্তের। জানা গেছে,ওই দুই নাবালক সম্পর্কে ছিল দুই ভাই। আয়ূষের ও আহানের বয়স যথাক্রমে ১১ ও ৭।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যাবেলা বাবা কলোনিতে বিনোধ কুমার সিং এর বাড়িতে হঠাৎ উপস্থিত হন সেই ব্যক্তি। পেশায় একজন নাপিত, নাম সাজিত। বিনোধ সেই সময়ে বাড়িতে ছিলেন না। ঘরে ছিলেন বিনোধের স্ত্রী ও তার ৩ ছেলে। সাজিত বিনোধের পূর্ব পরিচিত হওয়ায় বাড়িতে তার অবাধ যাতায়াত ছিল। বাড়িতে ঢুকে তিনি চা খাওয়ার অনুরোধ জানানোয় তাদের মা চা বানাতে গেলে সেই ফাকে তিনি ঘর থেকে বেরিয়ে ছাদে চলে যান। সেখানে তখন খেলছিল বিনোধের ৩ ছেলে। তাদের ওপর হঠাৎই কুড়ুল নিয়ে চড়াও হন ওই ব্যক্তি। অভিযোগ উঠেছে, কুড়ুলের কোপে আয়ুষ, আহানের ধড় মুণ্ডু আলাদা করে দেয় ও হামলায় গুরুতর জখম হয় পীযূষ, বয়স ৬। এরপরই বাড়ি থেকে পালায় অভিযুক্ত।
এদিকে চা বানিয়ে ফিরে বিনোধের স্ত্রী দেখেন সাজিত ঘরে নেই। খুঁজে না পেয়ে ছাদে গিয়ে নিজের সন্তানদের ওই ভয়াবহ পরিণতি দেখে চিৎকার করে ওঠেন তিনি। এরপর প্রতিবেশীদের সাহায্যে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যান তার ৩ ছেলেদের। হাসপাতাল থেকে চিকিৎসকেরা আয়ুষ, আহানকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসকদের অধীনে পীযূষ। ঘটনার কথা প্রকাশ্যে আসলে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায় ও সাজিদের সেলুনে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তদন্তে নেমে সাজিদকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলার চেষ্টা করায় পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় সাজিদের। পুলিশ জানিয়েছে, মৃত ২ নাবালকের বাবা বিনোদের থেকে ৫ হাজার টাকা ধার চেয়েছিল সাজিদ। কিন্তু বিনোদ টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত এই কাজ করেছে বলে পুলিশের অনুমান।







