কোপাই সেতু ডুবে গেছে, অন্যদিকে তীলপারা ড্যাম থেকে ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। একদিকে লাগামছাড়া বৃষ্টির জেরে অস্থায়ী ব্রিজ ধসে ক্যানেলে ভাসলো মুরগী বোঝাই গাড়ি। ঘটনার ভিডিও হলো ভাইরাল। অন্যদিকে ডুবলো সাঁইথিয়ার ভাষা ব্রিজ। তার জেরেই বিচ্ছিন্ন হলো সাঁইথিয়া রামপুরহাটের যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন ।
*বৃষ্টিতে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় ময়ূরাক্ষী নদীর উপর সিউড়ীর তিলপাড়া ব্যারেজ থেকে ৫ হাজার কিউসেক জল ছাড়া হলো। তবে জেলা প্রশাসন সূত্রে খবর এতে ভয়ের কিছু নেই তাও ময়ূরাক্ষী নদীর জলস্তরের উপর নজর রাখা হয়েছে। যা জল ছাড়া হয়েছে তাতে ডুববে ময়ূরাক্ষী নদীর উপর থাকা একাধিক অস্থায়ি রাস্তা।*
লাগাম ছাড়া বৃষ্টির জেরে ইলামবাজারের মহিষপুর এর কাছে কোপাই নদী থেকে বেরোনো একটি কাদরের ওপর থাকা অস্থায়ী ব্রীজের উপর দিয়ে যাচ্ছিল মুরগি বোঝাই একটি চার চাকা ছোট হাতি গাড়ি। থেকে লাগাম ছাড়া বৃষ্টির জেরে নরম হয়ে যায় অস্থায়ী ব্রীজের মাটি। আর তার যদি মুরগি বোঝাই গাড়িটি অস্থায়ী বীজের উপর চাপা মাত্রই মাটিতে নামে ধস। তার জেরেই গাড়িটি পড়ে যায় ক্যানেলে । যদিও এ যাত্রায় গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন গাড়ি গাড়িতে থাকা ড্রাইভার ও খালাসী। পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ । অন্যদিকে ভারী বৃষ্টির জেরে রাতে ডুবলো সাঁইথিয়ার ফেরিঘাট । আর তার যেটাই সমস্যায় পড়তে হবে সাইথিয়ার মানুষকে কারণ সাঁইথিয়া থেকে রামপুরহাট বা কোটাসুর যাওয়ার দিকের যে নতুন ব্রিজ সেটিও সংস্কারের কার চলার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এমতাবস্থায় সাঁইথিয়া থেকে রামপুরহাট যাওয়ার একমাত্র রাস্তাটিও ডুবে যাওয়ায় সমস্যায় পড়তে হবে সাঁইথিয়াসহ আশেপাশে এলাকার মানুষকে । কারণ এই ভাসাব্রিজ ডুবে যাওয়ায় সাঁইথিয়া থেকে রামপুরহাট যেতে গেলে প্রায় 40 থেকে 50 কিলোমিটার পাড়ি দিয়ে ঘুর পথে যেতে হবে।







