নির্বাচন ফলাফলের আগের দিনই আবারও হতাহতের দৃশ্য গণনার আগেই রাজনৈতিক সন্ত্রাস রানাঘাট 2 নম্বর ব্লকে। এবার সিপিএম প্রার্থীর গণনা এজেন্টকে মারধর করার অভিযোগ উঠলো ঘাস শিবিরের বিরুদ্ধে। সূত্রের খবর, রবিবার সকালে আনুমানিক 11 টা নাগাদ রানাঘাট পূর্ব 1 এরিয়া কমিটির সদস্য সিপিএম নেতা অপূর্ব মজুমদার মাটিকুমড়া বাজারে বাজার কমিটির মিটিংয়ে যোগ দিতে যান।
অভিযোগ, সেই সময় রানাঘাট 2 ব্লক সভাপতি আশীষ দাস ও তার অনুগামীরা ব্যাপক মারধর করে বাম নেতাকে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে নিয়ে আসে ওই বাম নেতাকে উদ্ধার করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই বাম নেতা। ঘটনায় রানাঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সিপিএমসহ কর্মীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা।







