রাজ্য

মুম্বই রেল বিস্ফোরণ মামলায় বম্বে হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

২০০৬ সালের মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় এবার নয়া মোড়। বম্বে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। পরবর্তীতে শীর্ষ আদালত কি রায় দেয় সেটাই এখন দেখার। এই বহু অপেক্ষাকৃত মামলার বিচার প্রক্রিয়া কোন দিকে মোড় নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে সকলে।

২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের শহরতলির সাতটি ট্রেনে বিস্ফোরণ ঘটে। মাত্র ১১ মিনিটের ব্যবধানে পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। যেখানে প্রাণ হারায় ১৮৯ জন ও আহত হন কমপক্ষে ৮২৭ জন যাত্রী। এই বিস্ফোরণের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ১৫ জনকে খুঁজে পাওয়া যায়নি এমনকি তাদের মধ্যে কয়েকজন পাকিস্তানি বলেও সন্দেহ প্রকাশ করে তদন্তকারীরা। মহারাষ্ট্রের সংগঠিত অপরাধ দমন শাখা ও সন্ত্রাসবাদ দমন বাহিনী ২০০৬ সালের নভেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় চার্জশিট গঠন করে।
এরপর ২০১৫ সালে বিচারাধীন আদালত ১২ জন দোষী সাব্যস্ত হয়। পাশাপাশি ৫ জনকে মৃত্যুদন্ড ও সাতজনকে যাবজ্জীবনের শাস্তি ঘোষণা করা হয়। এরপর নিয়ম অনুযায়ী রাজ্য সরকার হাইকোর্টে মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন করে। তারপরই অভিযুক্তরাও শাস্তির বিরোধিতায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়।

সম্প্রতি বোম্বে হাইকোর্টে সেই মামলার রায় দান হয় গত ২১ শে জুলাই। যেখানে ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। তদন্তকারী সংস্থা মামলায় উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সরকার পক্ষ। সেই জন্যেই তাদের বেকসুর খালাস করে উচ্চ আদালত। এই রায়ের বিরোধিতায় সরব হয় মহারাষ্ট্র সরকার। যার জন্য ওই ১২ভিঅভিযুক্তের বেকসুর খালাসের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার সেই আবেদনের ভিত্তিতেই স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এবার এই মামলা সুপ্রিম কোর্ট নতুন করে কি রায় দেয় সেই দিকেই নজর রেখেছে গোটা ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.