ভোটের আগে আজ বিধানসভায় পেশ করা হয় রাজ্য বাজেট । এদিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করেন রাজ্যের অর্থমন্ত্রী।
গ্রামবাংলার ভোটের আগে কী চমক রয়েছে বাজেটে? কোন খাতে কত বরাদ্দ? আম জনতার কি কোনও সুরাহা হবে? বাড়ি-গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কোনও বাড়তি সুবিধা?
এদিন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।’ ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। ‘২ কোটি ১১ লক্ষ মা-বোনেরা’ এতে উপকৃত হবেন বলে জানান হয়েছে বাজেটে।
* আর কী কী ঘোষণা?
.আরও ৪% ডিএ, কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও ৩২ শতাংশ
.চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে মহার্ঘ ভাতা
.সিভিক ভলান্টিয়ার, ভিলেজ, গ্রিন পুলিশের ভাতা বাড়ল হাজার টাকা
.বছরে ৫০ দিনের কাজ, সরকার নতুন প্রকল্প ‘কর্মশ্রী’
.চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প ‘কর্মশ্রী’
* লক্ষ্মীর ভাণ্ডার তরজা
গত বছর নয়াগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘বিজেপির সরকার তৈরি করুন, ৫০০-১০০০’এর গল্প নেই। ২ হাজার করে দেব। ২ হাজার করে দেব।’ একই সুর শোনা গিয়েছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। তিনি বলেছিলেন, ‘মাত্র ৫০০ টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। ওতে কি সংসার চলে। আরে বিজেপি আসবে। ২ হাজার টাকা করে দেবে।’







