যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের জেলেভেড়িতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে খুন। দলেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ।
লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হয় বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা। ঘটনার তদন্তে পুলিশ। প্রসেনজিত পঞ্চায়েত সদস্য ছিলেন। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি। যদিও তৃণমুলেই ছিলেন। বর্তমান ক্ষমতা গোষ্ঠীর লোক তাকে খুন করেছে বলে অভিযোগ।







