রাজ্য

পিংলায় নজরকাড়া উৎকর্ষ বাংলা শিক্ষাপ্রতিষ্ঠান

নারীশিক্ষার পাশাপাশি মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্প হলো উৎকর্ষ বাংলা। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে একাধিক কর্মমূখী প্রশিক্ষন দেওয়া হয়।

মূলত ট্রেলারিং কম্পিউটার সহ একাধিক বিভিন্ন কর্মমূখী প্রশিক্ষন, বিগত কয়েক বছর থেকে দিয়ে আসছে পিংলার হান্দোলের দিশারী ট্রেনিং সেন্টার।‌ প্রতিষ্ঠানের কর্নধার নারায়ন চন্দ্র জানা জানান, রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সাড়ে চারশো ঘন্টার ট্রেনিং দিয়ে আমরা মহিলাদের প্রশিক্ষিত করে তুলি। প্রশিক্ষন চলা কালীন সরকারের পক্ষ থেকে স্টাইপেন্ড ও শেষে শংশাপত্র প্রদান করা হয়। গ্রামাঞ্চলে মহিলাদের আর্থিক উন্নতির জন্য এই প্রকার প্রশিক্ষন যথেষ্ট কার্যকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.