রাজ্য

সাগরমেলার প্রস্তুতি কীরূপ? খতিয়ে দেখতে আজ গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী

মেলার পূর্বে বুধবার গঙ্গাসাগর পরিদর্শনে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গাসাগরে একটা হেলিপ্যাড উদ্বোধনের কর্মসূচি বর্তমান। তাঁর যাওয়ার আগের প্রস্তুতি কার্যতই তুঙ্গে। আসন্ন ৭ জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। তার আগে দু’দিনের সফরে সমস্ত প্রস্তুতির পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

আজ দুপুর নাগাদ হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। পরবর্তীতে গঙ্গাসাগর হেলিপ্যাডে পৌঁছে, সেই হেলিপ্যাডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সোজা যাবেন তিনি ভারত সেবাশ্রম সংঘে। সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে সংঘের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা।

উল্লেখ্য, গতবছর কুম্ভমেলা না হওয়ার কারণে আরও ব্যাপক ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে সাগরমেলায়। প্রথম থেকেই পিলগ্রিম ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারে উদ্যোগী হয়েছে প্রশাসন। বাবুঘাট-সহ দেশের সমস্ত প্রান্ত থেকে সাগরযাত্রীদের জন্য ব্যবহৃত সরকারি ও বেসরকারি সমস্ত গণ পরিবহণে ট্র্যাকিং ব্যবস্থা রাখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.