২০২৩ সালে দাঁড়িয়ে, সমাজ ৫জি-র গতিতে এগিয়ে গেলেও, চিন্তা ধরার এখনও কোনো গতি পরিবর্তন হয়নি। কথাটি স্বীকার করতে বিন্দু মাত্র অসুবিধা হবে বলে মনে হয় না। দক্ষিণ কলকাতার বিদ্যাভারতী গার্লস হাই স্কুল, যেখানে একজন শিক্ষিকা সালোয়ার কামিজ পরে স্কুলে আসায়, ক্লাস নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। শাড়ি পরে স্কুলে যেতে গিয়ে বাস দুর্ঘটনার সম্মুখীন হয় ওই স্কুলের গানের শিক্ষিকা সোমা ভাদুড়ি। ফলে বিপদ এড়িয়ে চলতে সালোয়ার পরে ক্লাস নেওয়ার জন্য চিঠি লিখে আবেদন জানান তিনি। কিন্তু, সেই আবেদন মানতে নারাজ প্রধান শিক্ষিকা এবং স্কুলের ম্যানেজিং কমিটি।
সোমা ভাদুড়ি জানান, “২১শে ফেব্রুয়ারি বাস থেকে নামার সময় তাঁর শাড়ি জড়িয়ে যায়, এবং তিনি পড়ে যান। ফল স্বরূপ তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তাই স্কুল কতৃপক্ষকে লিখিত আবেদন জানায়, যাতে সে সালোয়ার পরে আসতে পারে।” কিন্তু প্রধান শিক্ষিকা তাতে অনুমতি দেননি।
তাঁর অভিযোগ,” গত ৬ই মার্চ থেকে তিনি স্কুলে আসছেন, রেজিস্টারে সই করছেন,কিন্তু ক্লাস না নিয়েই তাঁকে বাড়ি চলে আসতে হচ্ছে। বা ক্লাস নিতে গেলে তাঁকে বাধার সন্মুখীন হতে হচ্ছে।”
তিনি জানান, একটা পোশাক কোনো দিন কোনো কিছুর মাপকাঠি হতে পারে না। আমি শাড়ি বিরোধী নই, গত ১৮ বছর ধরে আমি এখানে কর্মরত, আমি আগে শাড়ি পরেই আসতাম, এই দুর্ঘটনার জন্য আমি সালোয়ার কামিজ পরছি। ক্লাস নিতে না দেওয়ায় আমি অপমানিত বোধ করছি।







